ঢাকা   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কে হবে এবারের চ্যাম্পিয়ন, জানাল ৪ বিশ্বকাপের সঠিক পূর্বাভাস দেওয়া সেই প্রতিষ্ঠান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম

কে হবে এবারের চ্যাম্পিয়ন, জানাল ৪ বিশ্বকাপের সঠিক পূর্বাভাস দেওয়া সেই প্রতিষ্ঠান

কে হবে এবারের চ্যাম্পিয়ন, জানাল ৪ বিশ্বকাপের সঠিক পূর্বাভাস দেওয়া সেই প্রতিষ্ঠান

স্পোর্টস ডেস্ক : টানা চারটি বিশ্বকাপের ফল সঠিকভাবে অনুমান করার পর এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম জানিয়েছে ইএ স্পোর্টস। ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানটির সর্বশেষ সিমুলেশনে শিরোপাজয়ী হিসেবে উঠে এসেছে স্পেন।

২০১০ সাল থেকে বিশ্বকাপ নিয়ে ধারাবাহিকভাবে পূর্বাভাস দিয়ে আসছে ইএ স্পোর্টস। তাদের পূর্বাভাস অনুযায়ী ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। চার আসরেই তাদের অনুমান বাস্তব ফলের সঙ্গে মিলে যায়।

ইএ স্পোর্টসের কর্মকর্তারা বলেছেন, ‘আমরা টানা চারবার সঠিক ভবিষ্যদ্বাণী করেছি। এবারও আমরা সিমুলেশন চালিয়েছি। পরের চ্যাম্পিয়ন? স্পেন।’

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন। ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ জুলাই।

স্পেনকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে। দলটিতে অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি বেশ কয়েকজন উদীয়মান প্রতিভাবান খেলোয়াড়ও রয়েছেন। 

ইএ স্পোর্টস তাদের পূর্বাভাস তৈরি করে উন্নত সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে। খেলোয়াড়দের পরিসংখ্যান, দলের বর্তমান ফর্ম এবং কৌশলগত প্রবণতাসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস তৈরি করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন