ঢাকা   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচনের পরের দিনই বিসিবি পরিচালকের পদত্যাগ

Authorনিউজ রুম

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৮:০৭ পিএম

নির্বাচনের পরের দিনই বিসিবি পরিচালকের পদত্যাগ

গতকালই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজশাহী বিভাগ অঞ্চল থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন মীর শাকরুল আলম সীমান্ত। তবে নির্বাচিত হওয়ার পরের দিনই দায়িত্ব থেকে পদত্যাগ করেছে তিনি।

আজ (৮ জুন) বিসিবি সভাপতি বরাবর একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন সীমান্ত। সেখানে পদত্যাগের কারণ হিসেবে পারিবারিক ব্যস্ততার কথা জানিয়েছেন তিনি।

সীমান্ত জানান, পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।

তিনি আরও উল্লেখ করেন, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, মীর শাকরুল সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পুত্র।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন