ঢাকা   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

Authorনিউজ রুম

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:১৪ এএম

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

বিশ্বকাপে ব্রাজিলের কাছে হৃদয়ভাঙা পরাজয় মেনে নিতে হলেও নিজেদের দীর্ঘদিনের অনন্য সংস্কৃতি থেকে একচুলও সরে আসেননি জাপানের সমর্থকেরা। ম্যাচ শেষে হিউস্টন স্টেডিয়ামের গ্যালারিতে পড়ে থাকা ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার করেন তারা।

সোমবার (২৯ জুন) হিউস্টন স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই উপভোগ করার পর ম্যাচ শেষ হতেই হাতে থাকা নীল রঙের ব্যাগগুলো দিয়ে গ্যালারিতে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা কুড়িয়ে পরিষ্কার করতে শুরু করেন জাপানি সমর্থকরা। যে ব্যাগগুলো পুরো ম্যাচজুড়ে দলকে সমর্থন জানাতে ব্যবহার করেছিলেন, ম্যাচ শেষে সেগুলোই হয়ে ওঠে পরিচ্ছন্নতার উপকরণ।

বিশ্বকাপে জাপানি সমর্থকদের এই ব্যতিক্রমী উদ্যোগ নতুন নয়। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে জাপানের অভিষেক আসরেই প্রথমবার বিশ্বজুড়ে নজর কাড়ে তাদের এই অভ্যাস। এরপর গত ২৮ বছর ধরে প্রতিটি বিশ্বকাপেই ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করে আসছেন তারা।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন