ঢাকা   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যাকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:১৯ পিএম

যাকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ

যাকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক লিটন দাসকে বিশ্রাম দিয়ে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে তাওহীদ হৃদয়কে।

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না লিটন দাস। ওই সিরিজে টাইগারদের নেতৃত্ব সামলেছেন তাওহীদ হৃদয়। তবে লিটনের চোট এখন সেরেছে।

 ইনজুরি কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছেন তারকা ব্যাটার। তবে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি তাকে। তার অনুপস্থিতিতেই নেতৃত্ব সামলানোর দায়িত্ব পেয়েছেন হৃদয়।  

 

দীর্ঘদিন পর দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন এবং ইয়াসির আলী। অস্ট্রেলিয়া সিরিজের দলে বাদ পড়া সাইফউদ্দিনও ডাক পেয়েছেন। বাদ পড়েছেন সৌম্য সরকার এবং শামীম হোসেন পাটোয়ারি।

 

তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। আগামী ১৫ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ১৭ জুলাই দ্বিতীয় এবং ১৯ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।

 

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:

তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন