ফিফা র্যাঙ্কিংয়ের ২ নম্বর দলের সঙ্গে ৬৪ নম্বর দলের লড়াই, কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ নকআউটের এই ম্যাচে কাগজে-কলমে যোজন যোজন এগিয়ে ছিল আর্জেন্টিনা। যেভাবে গ্রুপ পর্বের ৩ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, তাতে কেপ ভার্দের মতো দলের বিপক্ষে লিওনেল মেসিদের তেমন চ্যালেঞ্জ দেখছিলেন না বিশ্লেষকরা। তবে সব ধরনের পরিসংখ্যানকে পেছনে ফেলে বুক চিতিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে লড়েছে কেপ ভার্দে।
নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে দুইবার পিছিয়ে পড়ার পরেও দুইবারই সমতায় ফিরেছে কেপ ভার্দে। অবিশ্বাস্য পারফরম্যান্সে রীতিমতো বিশ্বচ্যাম্পিয়নদের ঘাম ছুটিয়েছে প্রথমবার বিশ্বকাপে আসা দলটি। তবে শেষ রক্ষা হয়নি। ১১১ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর গোলে ইতি ঘটে কেপ ভার্দে রূপকথার।
মায়ামিতে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।
বিস্তারিত আসছে…






