ঢাকা   শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

Authorনিউজ রুম

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:৪৬ পিএম

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

মাঠের সাফল্যের পাশাপাশি মানবিকতায় আবারও নজর কাড়লেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। ভেনিজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো ছোট্ট এক ভক্তের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে আবারও প্রশংসা কুড়িয়েছেন পর্তুগিজ মহাতারকা।

শনিবার (৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সম্প্রতি ভেনেজুয়েলায় আঘাত হানে একাধিক শক্তিশালী ভূমিকম্প। এতে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লা গুয়াইরা অঙ্গরাজ্যের কিশোর আন্দ্রেস মিয়েলেসও সেই দুর্যোগের শিকার। ভূমিকম্পে শিশুটি একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কঠিন সময়ের মধ্যেও আন্দ্রেসের একটি ছোট্ট ইচ্ছা ছিল। বিশ্বকাপের স্টিকার অ্যালবামের জন্য তিনি চেয়েছিলেন নিজের প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর অফিসিয়াল স্টিকার। শিশুটির সেই আকাঙ্ক্ষার কথা পৌঁছে যায় রোনালদোর কাছে। এরপর পর্তুগালের জার্সি গায়ে একটি ব্যক্তিগত ভিডিওবার্তা পাঠান তিনি।

ভিডিওবার্তায় রোনালদো বলেন, হ্যালো আন্দ্রেস, কেমন আছ? তোমাকে একটি বড় আলিঙ্গন পাঠাতেই এই ভিডিওটি করেছি। আমি জানি তুমি আমার বড় ভক্ত। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি চাই তুমি আমার একটি ম্যাচে এসো, আমরা একসঙ্গে খেলা উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। সাহস রেখো, বন্ধু। ভিডিওটি দেখতে ক্লিক করুন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাংবাদিক গ্যাবি আরোচার দেওয়া তথ্য অনুযায়ী, উদার কয়েকজন দাতার সহায়তায় বহু প্রতীক্ষিত বিশ্বকাপের স্টিকারটি ইতোমধ্যে হাতে পেয়েছে আন্দ্রেস।

শুধু তাই নয়, রোনালদোর সই করা একটি জার্সিও উপহার হিসেবে পেতে যাচ্ছেন আন্দ্রেস বলে উল্লেখ করেন তিনি। এদিকে এই উদ্যোগের আগেই ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছিলেন তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ বলে জানা গেছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন