ঢাকা   শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নেইমারের অসন্তুষ্টির কথা জানালেন কোন কার্লো আনচেলত্তি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম

নেইমারের অসন্তুষ্টির কথা জানালেন কোন কার্লো আনচেলত্তি

নেইমারের অসন্তুষ্টির কথা জানালেন কোন কার্লো আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে চার ম্যাচ খেলে ফেলা ব্রাজিলের একাদশে নেইমার জুনিয়র একবারও জায়গা পাননি। খেলেছেনই মোটে এক ম্যাচ, সেটাও বদলি হিসেবে নেমে মাত্র ১৪ মিনিট। যে কারণে দলে নিজের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন তিনি, জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

আনচেলত্তি বোধহয় নওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও নেইমারকে বেঞ্চে রাখবেন। ম্যাচটি মেটলাইফ স্টেডিয়ামে আগামীকাল রাত ২টায় অনুষ্ঠিত হবে। এ ম্যাচের আগে আনচেলত্তি নেইমারের অসন্তুষ্টি নিয়ে কথা বলেছেন। এও জানিয়েছেন, ১০ নম্বর জার্সিধারী ফুটবলার কম খেলতে পারার ব্যাপারটিকে খারাপভাবে নিচ্ছেন না।

ব্রাজিলিয়ান সংবাদপত্র ফলহা ডি সাও পাওলোকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘সে সন্তুষ্ট নয়, কিন্তু তার আচরণ খুবই ভালো। সে দারুণ অনুশীলন করছে। নেইমার খুবই সম্মানজনক, ভদ্র এবং সতীর্থদের কাছে অত্যন্ত প্রিয়। সে দলের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, কারণ তার অসাধারণ সামর্থ্য রয়েছে এবং সে খুবই বিনয়ী মানুষ। আমি তাকে নিয়ে খুবই সন্তুষ্ট। আর অবশ্যই, সে সবসময়ই যেমন চায়, এবারও খেলতে চায়।’

ডান পায়ের কাফের চোট নিয়ে নেইমার এই বিশ্বকাপে এসেছিলেন। তবে আনচেলত্তি জানিয়েছেন, এখন তিনি পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট, ফলে সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকার শারীরিক সক্ষমতা নিয়ে যে সংশয় ছিল, তা অনেকটাই দূর হয়েছে।

ইতালিয়ান এই কোচ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে খেলতে পারছে। সে কতক্ষণ খেলবে, সেটা কেউ জানে না। ম্যাচে নিজের সময় ও গতি কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সে বিষয়ে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। যখন আমি মনে করব দলকে তার প্রয়োজন, তখনই তাকে মাঠে নামাব।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন