ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৫ পিএম

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন!

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন!

স্পোর্টস ডেস্ক : কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ে ৩-২ গোলের জয় তুলে নিয়ে শেষ ৩২ পেরিয়েছে আর্জেন্টিনা। এবার লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। সেই মিশনে মঙ্গলবার মিসরের মুখোমুখি হওয়ার আগে শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

ঝড়ের কারণে শনিবারের অনুশীলন বাতিল হলেও রোববারের ক্লোজড-ডোর সেশনে দল নিয়ে চূড়ান্ত পরিকল্পনা সাজাবেন স্কালোনি। আপাতত বড় ধরনের রদবদলের সম্ভাবনা নেই। তবে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণে একটি করে পরিবর্তন আসতে পারে।

সবচেয়ে বড় প্রশ্ন লিওনেল মেসির সঙ্গী কে হবেন! লাওতারো মার্তিনেজ নাকি জুলিয়ান আলভারেজ, এই দুই স্ট্রাইকারের মধ্যে একজনকে বেছে নিতে হবে স্কালোনিকে। নকআউট পর্বে আলভারেজকে মূল একাদশে ফেরানোর পরিকল্পনা ছিল কোচিং স্টাফের। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে বাঁ গোড়ালির চোট কাটিয়ে ওঠায় এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি তিনি।

কেপ ভার্দের বিপক্ষে লাওতারোকে শুরু থেকে খেলানো হয়। যদিও ওই ম্যাচে শক্ত রক্ষণভাগের বিপক্ষে খুব বেশি প্রভাব ফেলতে পারেননি তিনি। তবে একটি দারুণ ওয়ান-টু পাসে মেসিকে গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে আলভারেজও ছিলেন সক্রিয়, কিন্তু তিনিও গোলের সুযোগ পাননি।

রক্ষণেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ফাকুন্দো মেদিনা টানা সুযোগ পেলেও এই পজিশনের নিয়মিত পছন্দ নিকোলাস তালিয়াফিকো। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ শেষে মেদিনার পায়ে টান ধরেছিল। তিনি পুরোপুরি ফিট না হলে তালিয়াফিকোর একাদশে ফেরা প্রায় নিশ্চিত।

মাঝমাঠেও নতুন মুখ দেখা যেতে পারে। দলের খেলায় আরও ভারসাম্য আনতে লিয়ান্দ্রো পারেদেস কিংবা নিকোলাস গঞ্জালেসের একজনকে শুরুর একাদশে দেখা যেতে পারে। ফলে জায়গা হারাতে পারেন থিয়াগো আলমাদা। পারেদেস খেললে অ্যালিস্টার নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ভূমিকায় ফিরতে পারবেন। গঞ্জালেস সুযোগ পেলে আক্রমণে যোগ হবে বাড়তি গতি।

তবে স্কালোনি শেষ মুহূর্তে চমকও দেখাতে পারেন। যদিও কেপ ভার্দের বিপক্ষে যে দলটি খেলেছিল, সেটিকেই তিনি এখনও সবচেয়ে ভারসাম্যপূর্ণ একাদশ হিসেবে বিবেচনা করছেন। তাই সম্ভাব্য পরিবর্তন হলেও দলের মূল কাঠামো অক্ষুণ্ণ রাখার দিকেই ঝুঁকবেন আর্জেন্টাইন কোচ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন