ঢাকা   শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সূচি চূড়ান্ত, ভারত-পাকিস্তান একই গ্রুপে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১১:৫৬ পিএম

সূচি চূড়ান্ত, ভারত-পাকিস্তান একই গ্রুপে

সূচি চূড়ান্ত, ভারত-পাকিস্তান একই গ্রুপে

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। আজ বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, ভারত-পাকিস্তান রয়েছে একই গ্রুপে। আর দুদল মধ্যকার হাই ভোল্টেজ এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর। অন্যদিকে, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্রিকেট স্টেডিয়ামে। ২৮ আগস্ট হবে টুর্নামেন্টের শুরু। প্রথম ম্যাচে থাইল্যান্ড মুখোমুখি হবে হংকংয়ের। পরদিন শ্রীলঙ্কা মাঠে নামবে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে। ৩০ আগস্ট ভারত লড়বে থাইল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া পরস্পরের মুখোমুখি হবে নিজেদের প্রথম ম্যাচে, ৩১ আগস্ট। পাকিস্তান ও থাইল্যান্ড লড়বে ১ সেপ্টেম্বর। ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে হংকংয়ের ম্যাচ ৩ সেপ্টেম্বর। ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া লড়বে আরব আমিরাতের বিপক্ষে।

৫ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের পরদিন ৬ সেপ্টেম্বর সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। পরদিন ৭ সেপ্টেম্বর পাকিস্তান হংকংয়ের বিপক্ষে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ সেপ্টেম্বর বাংলাদেশ আরব আমিরাতের মোকাবেলা করবে।

প্রতি গ্রুপের শীর্ষ ২ দলকে নিয়ে সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর হবে ফাইনাল। এশিয়া কাপের প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং এবং ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে রাখা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন