ঢাকা   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৪৯ বছরের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ব্যাটার হিসেবে এই বিরল রেকর্ড

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম

১৪৯ বছরের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ব্যাটার হিসেবে এই বিরল রেকর্ড

১৪৯ বছরের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ব্যাটার হিসেবে এই বিরল রেকর্ড

স্পোর্টস ডেস্ক : গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে অনন্য এক ইতিহাস গড়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত। দ্বিতীয় সেশনে লঙ্কান পেসার লাহিরু কুমারাকে ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ১০০ ছক্কার ক্লাবে প্রবেশ করলেন প্যান্ট। একই সঙ্গে টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ব্যাটার হিসেবে এই বিরল রেকর্ড গড়েছেন তিনি। 

বিশ্ব ক্রিকেটে সব মিলিয়ে মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে এই গৌরব অর্জন করলেন পন্ত। তার আগে এই তালিকায় নাম লিখিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস (১৩৮), নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম (১০৭) ও অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট (১০০)।

টেস্টে সর্বাধিক ছক্কার তালিকা (ছক্কা প্রতি বলের গড়):

বেন স্টোকস: ১৩৮টি (৯০.০৫ বল)

ব্রেন্ডন ম্যাককালাম: ১০৭টি (৯৩.৩৯ বল)

ঋষভ পন্ত: ১০০টি (৪৯.২ বল)

অ্যাডাম গিলক্রিস্ট: ১০০টি (৬৭.৯২ বল)

মাইলফলকটি ছোঁয়ার পথে বিশ্বের দ্রুততম খেলোয়াড়ও হয়ে গেছেন পন্ত। মাত্র ৫১টি টেস্টে এই অবিস্মরণীয় কীর্তি অর্জন করেন তিনি। এর আগে সাবেক ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ৮২টি টেস্টে ১০০ ছক্কার রেকর্ড গড়েছিলেন। পন্ত হলেন ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি ৮০টিরও কম ম্যাচ খেলে এই ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন।

এ ছাড়া ভারতীয়দের মধ্যে ৯১টি করে ছক্কা হাঁকিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বীরেন্দর শেবাগ ও রোহিত শর্মা।

চলমান গল টেস্টের আগে পন্তের ছক্কার সংখ্যা ছিল ৯৭টি। ১০০ ছক্কার অনন্য ক্লাবে প্রবেশ করতে তার দরকার ছিল মাত্র ৩টি ছক্কা। প্রথম ইনিংসে ৬২ বলে ৩৯ রান করার পথে ১টি ছক্কা হাঁকান তিনি। আর দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিংয়ের সাথে ২টি দৃষ্টিনন্দন ছক্কা হাঁকিয়ে পৌঁছে যান স্বপ্নের মাইলফলকে।

লাহিরু কুমারার বলকে ডিপ ফাইন লেগের ওপর দিয়ে সীমানা পার করে নিজের ১০০তম টেস্ট ছক্কা পূরণের পাশাপাশি ৫৩ বলে ফিফটিও পূরণ করেন এই বাঁহাতি ব্যাটার। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন