ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘মায়ের নামে শপথ করে বলছি, মেসির জার্সি নিয়েই মাঠ ছাড়ব’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পিএম

‘মায়ের নামে শপথ করে বলছি, মেসির জার্সি নিয়েই মাঠ ছাড়ব’

‘মায়ের নামে শপথ করে বলছি, মেসির জার্সি নিয়েই মাঠ ছাড়ব’

স্পোর্টস ডেস্ক : ‘এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর’— রূপসী কবি জীবনানন্দ দাশের এই লাইনটা যেন লিওনেল মেসির জন্যই লেখা। ফুটবলে যা দেখিয়েছেন তাতে এমন বলাটা যেন খুব বেশি হয় না।

আর্জেন্টিনার জার্সিতে মেসিকে আর না পাওয়ার সেই দিনটা ঘনিয়ে আসছে। আগামী ৭ অক্টোবর ভোরে বেনিনের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। বিদায়ি ম্যাচের মঞ্চও প্রস্তুত। বুয়েনস এইরেসের মনুমেন্তাল তাকে বিদায় জানাতে প্রস্তুত।

বিদায়ী ম্যাচে মেসিকে প্রাণভরে যখন দেখার অপেক্ষায় অনেকে তখন বেনিনের এক ডিফেন্ডার আর্জেন্টিনার সাবেক অধিনায়কের জার্সি পাওয়ার জন্য মুখিয়ে আছেন। মেসির জার্সির জন্য মায়ের কসমও কেটেছেন মোহামেদ তিজানি।

ওলেকে দেওয়া সাক্ষাৎকারে তিজানি বলেছেন, “বিশ্বাস করুন, আমি মেসির জার্সি নিয়েই মাঠ ছাড়ব—মায়ের নামে শপথ করে বলছি! সোজা তার কাছে গিয়ে বলব—‘মেসি, শুনুন, আমি আপনাকে খুব ভালোবাসি! আপনার জার্সিটা আমাকে দিন।”

মেসিকে বিশ্বের সেরা ফুটবলার বলেছেন তিজানি।

প্রতিপক্ষ হলেও তার বিদায়ি ম্যাচটা উপভোগ করতে চান তিনি। ২৯ বছর বয়সী ডিফেন্ডার বলেছেন, ‘মেসিই বিশ্বের সেরা ফুটবলার। তার বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হতে আমাকে দলে ডাকা হয়েছে। এই ম্যাচের জন্য আমাদের আলাদা করে কোনো প্রস্তুতিরও প্রয়োজন নেই; আমরা শুধু খেলাটা উপভোগ করতে চাই, ব্যস এটুকুই।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন