ঢাকা   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেষ রক্ষা হলো না বাংলাদেশের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ এএম

শেষ রক্ষা হলো না বাংলাদেশের

শেষ রক্ষা হলো না বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : বোলিংয়ে ব্যর্থতা আর মাঝের ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দেওয়া পাহাড়সম ২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ থামে ১৬৬ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ওভারে বিশাল সংগ্রহ দাঁড় করায়। ডেভিড ওয়ার্নার ৬৬ ও কালাম ফার্গুসন ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর শেষ দিকে বেন ডাঙ্কের ঝোড়ো ব্যাটিংয়ে স্কোর বোর্ডে বড় পুঁজি পান অজিরা। বাংলাদেশের পক্ষে আবু জায়েদ রাহি ৩, জিয়াউর রহমান ২ এবং রুবেল হোসেন ১টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। ইমরুল কায়েসের ৪১ ও ফজলে মাহমুদ রাব্বির ২৭ রানের সুবাদে দল লড়াইয়ে ছিল। কিন্তু দলীয় ৭১ রানে পরপর দুজন আউট হওয়ার পর দলের ব্যাটিংয়ে ধস নামে। অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ একপ্রান্ত আগলে একাই লড়াই চালিয়ে যান। মাত্র ২৬ বলে ফিফটি হাঁকিয়ে তিনি ৩৫ বলে ৭৩ রানের এক ঝোড়ো ইনিংস উপহার দেন, যেখানে ছিল ৮টি ছক্কা। তবে শেষ ওভারে জয়ের জন্য পাহাড়সম রান দরকার থাকায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন