ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুবরাজ সিংকে ইডির জিজ্ঞাসাবাদ, অবৈধ বেটিং অ্যাপ তদন্তে নতুন মোড়

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম

যুবরাজ সিংকে ইডির জিজ্ঞাসাবাদ, অবৈধ বেটিং অ্যাপ তদন্তে নতুন মোড়

অবৈধ অনলাইন বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে যোগসাজশের অভিযোগে ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লিতে তাদের দফতরে হাজির হন তিনি। তাকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। খবর ইন্ডিয়া টুডে’র।

ইডি সূত্রে জানা গেছে, এ ঘটনায় আরও কয়েকজন তারকাকে ডাকা হয়েছে। এরমধ্যে আছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না এবং বলিউড অভিনেতা সোনু সুদ। তাদের সবাইকে শিগগিরই তলব করা হবে।

ইডির অভিযোগ, নিষিদ্ধ এই অ্যাপটি বছরের পর বছর ধরে অবৈধভাবে ভারতীয় ব্যবহারকারীদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। বিদেশি সারোগেট ওয়েবসাইট ও অফশোর কোম্পানির মাধ্যমে অ্যাপটি চালানো হয়। এর আগে সিবিআই ওই বেটিং সাইটের মূল অপারেটরদের বিরুদ্ধে মামলা করেছিল।

কর্তৃপক্ষের দাবি, অ্যাপটিতে অর্থপাচার, কর ফাঁকি ও অ্যালগরিদম কারসাজির অভিযোগ রয়েছে। তদন্তকারীরা সন্দেহ করছেন, কিছু তারকা সরাসরি বা পরোক্ষভাবে প্ল্যাটফর্মটির প্রচার করেছেন। এতে সাধারণ ব্যবহারকারীদের কাছে অ্যাপটি বৈধ মনে হয়েছে।

ইডি জানায়, জিজ্ঞাসাবাদ ও আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মামলার অগ্রগতি এখন ভারতের ক্রীড়া ও বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু।

/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন