ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একিটিকের লাল কার্ড, লিভারপুলের জয়

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

একিটিকের লাল কার্ড, লিভারপুলের জয়

ইংলিশ লিগ কাপে চতুর্থ রাউন্ডে উন্নীত হয়েছে লিভারপুল। সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে অলরেডরা। তবে ম্যাচে গোল করার পাশাপাশি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে হুগো একিটিকেকে।

অ্যানফিল্ডে প্রথমার্ধের ৪৩ মিনিটে আলেক্সান্ডার ইসাকের গোলে লিড নিয়ে বিরতিতে যায় অল রেডরা। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে সাউদাম্পটনের শিয়া চার্লস দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান।

তবে ৮৫ মিনিটে হুগো একিটিকের গোলে আবারও এগিয়ে যায় লিভারপুল। গোলের পর জামা খুলে উদযাপন করায় তিনি দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। ফলে ছাড়তে হয় মাঠ। তবে ১০ জনের লিভারপুলের বিপক্ষেও সমতা আনতে পারেনি সাউদাম্পটন। জয়ের হাসি ঠোঁটে মেখে মাঠ ছাড়ে অলরেডরা।

এদিকে, একই টুর্নামেন্টে লিংকন সিটিকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। গোল দুটি করেন টাইরিক জর্জ ও দলে নতুন আর্জেন্টাইন ফাকুন্ডো বুনানাত্তে।

/এএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন