ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২৭

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম

পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২৭

সংক্ষিপ্ত স্কোর: ৬ ওভারে ২৭/২ (ফখর ১২*, সালমান ১১*; ফারহান ৪, সাইম ০)

দ্বিতীয় ওভারে মেহেদীর শিকার সাইম

পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই তাদের বিপদে ফেলেছে বাংলাদেশ। পর পর দুই ওভারে তুলে নিয়েছেন দুই উইকেট। তাসকিনের পর দ্বিতীয় ওভারে আঘাত হানেন মেহেদী হাসান। নতুন ব্যাটার সাইম আইয়ুবকে বিদায় দেন রানের খাতা খুলবার আগেই। রিশাদকে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইম।  

শুরুতেই তাসকিনের আঘাত

তাসকিনের প্রথম ওভারে তৃতীয় বলে বাউন্ডারি মেরে রানের খাতা খুলেছিলেন শাহেবজাদা ফারহান। পরের বলেই আবার মেরে খেলতে গিয়ে রিশাদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন পাকিস্তানি ওপেনার। এই উইকেট শিকার করে টি-টোয়েন্টিতে শততম উইকেটের মালিক হন তাসকিন। 

টস জিতেছে বাংলাদেশ, আজও নেই লিটন

এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা কার্যত অঘোষিত সেমিফাইনাল। যে জিতবে তারাই কাটবে ফাইনালের টিকিট। শুরুতে টস ভাগ্যও বাংলাদেশের সহায় হয়েছে। শুরুতে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। 

আজকেও নিয়মিত অধিনায়ক লিটন দাস অনুপস্থিত। পুরোপুরি ফিট হননি বলেই একাদশে জায়গা হয়নি তার। আজও ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। পাকিস্তান অধিনায়ক বলেছেন, তিনি অবশ্য শুরুতে ব্যাটিং নিতেন। 

একাদশে কারা

একাদশে আজকেও পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন গতকাল খেলা সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও তানজিদ হাসান। ফিরেছেন শেখ মেহেদী, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান। 

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: শাহেবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন