ঢাকা   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজনীতিতে মাশরাফির অভিজ্ঞতা ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য উদাহরণ : ক্রীড়া উপদেষ্টা

Authorনিউজ রুম

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম

রাজনীতিতে মাশরাফির অভিজ্ঞতা ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য উদাহরণ : ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনন্য একটি নাম হলেও রাজনৈতিক কারণে তার ক্যারিয়ার ভিন্ন মাত্রা পেয়েছে। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মাশরাফি আমাদের আইডল ছিলেন। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা ভবিষ্যতের খেলোয়াড়দের জন্য শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে।”

জুলাই আন্দোলনের অগ্রসেনানী আসিফ মনে করেন, চলমান বা সক্রিয় কোনো খেলোয়াড়ের রাজনীতিতে জড়িত হওয়া উচিত নয়। তার মতে, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট (Conflict of Interest) বলে কোনো বিষয় কার্যকর ছিল না। নীতিনির্ধারকরা যেমন রাজনীতিতে সক্রিয় ছিলেন, তেমনি খেলোয়াড়দেরও রাজনৈতিকভাবে ব্যবহার করা হতো।

আসিফ বলেন, “পৃথিবীর অন্য কোথাও হয়তো এমনটা দেখা যায় না। কিন্তু বাংলাদেশে খেলোয়াড়দের রাজনৈতিক মাঠে টেনে আনা এক অস্বাভাবিক বাস্তবতা।” তিনি মনে করেন, এর ফলে খেলোয়াড়দের নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খেলাধুলার স্বাভাবিক ধারা নষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, মাশরাফির মতো জাতীয় নায়করা রাজনীতির মাঠে গিয়ে নানা ধরনের সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন। এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতে অন্য খেলোয়াড়দের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন