ফাইল ছবি।
বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড। পল স্টার্লিংয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি ও অ্যান্ড্রু বালবার্নির নেতৃত্বে টেস্ট সিরিজ খেলবে আইরিশরা।
আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াডে আছে নতুন ৫ মুখ। ইনজুরি কাটিয়ে ফিরেছেন দুই আইরিশ তারকা পেসার মার্ক অ্যাডায়ার ও জশ লিটল।
আসন্ন বাংলাদেশ সফরে দুই টেস্ট ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আইরিশরা। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট ও ১৯ নভেম্বর ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট।
পরবর্তীতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে প্রথম দুই টি-টোয়েন্টির পর তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২ ডিসেম্বর ঢাকায়।
/এমএইচ






