ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফিফার কমিটিতে তাবিথ আউয়াল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১৬ পিএম

ফিফার কমিটিতে তাবিথ আউয়াল

ফাইল ছবি

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কমিটিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তিনি।

আজ বুধবার (৮ অক্টোবর) আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আগামী ২০২৯ সাল পর্যন্ত এই দায়িত্বে থাকবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এবারই প্রথম ফিফার কোনো কমিটিতে স্থান পেলেন তিনি।

পাশাপাশি, ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য করা হয়েছে বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে, যে অভিজ্ঞতা তার জন্য নতুন কিছু নয়। এর আগে, ফিফার নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন ফিফার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতেও।

মূলত বিভিন্ন কমিটি গঠনের জন্য ফেডারেশনের কাছে প্রতিনিধির নাম চায় ফিফা-এএফসি। সেখান থেকে প্রেরিত মনোনয়ন থেকে গঠিত হয় কমিটি।

/এএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন