ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৮ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পিএম

১৮ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

১৮ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরের জন্য চমক রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন শাই হোপ। ১৮ অক্টোবর শুরু হবে দুই দলের মধ্যকার এই সিরিজ।

ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটার আকিম অগাস্ট। দলে ফিরেছন ভারতের বিপক্ষে আহমেদাবাদে টেস্টে অভিষিক্ত স্পিনার খারি পিয়েরেও। টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার র‍্যামন সিমন্ডস ও ব্যাটার আমির জাঙ্গুকে।

কবজির চোট এখনো পুরোপুরি না সারায় ওয়ানডে দলে জায়গা হয়নি অভিজ্ঞ এভিন লুইসের। তার পরিবর্তেই সুযোগ পেয়েছেন অগাস্ট। গত বছর ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলা অলিক আথানেজেও ফিরেছেন দলে। ভারতের বিপক্ষে চোটের কারণে টেস্ট খেলতে না পারা শামার জোসেফ রয়েছেন দুই ফরম্যাটের দলেই।

এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি বলেন, ‘এই দল মাঠে নামবে জয়ের মানসিকতা ধরে রাখতে এবং দলীয় ঐক্য আরও দৃঢ় করতে। দীর্ঘ মেয়াদে সাফল্যের জন্য এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশ সফর আমাদের জন্য আরেকটি সুযোগ।’

১৮ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকায়। চট্টগ্রামে তিন টি-টোয়েন্টির প্রথমটি হবে ২৭ অক্টোবর। বাকি দুই ম্যাচ ২৯ ও ৩১ অক্টোবর।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র‍্যামন সিমন্ডস।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন