ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘সৈনিক’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল বাংলাদেশ সেনাবাহিনী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম

‘সৈনিক’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল বাংলাদেশ সেনাবাহিনী

‘সৈনিক’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল বাংলাদেশ সেনাবাহিনী

এমটিনিউজ২৪জবস : সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটিতে টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৫ আগস্ট, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সুতরাং আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

পদের নাম : সৈনিক

শাখার নাম : টেকনিক্যাল শাখা, ট্রেড-১

শারীরিক যোগ্যতা : উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি।

বয়স : ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে সাড়ে ১৭-২৩ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

বেতন : সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী

চিকিৎসা : সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ

বৈবাহিক অবস্থা : অবিবাহিত

জাতীয়তা : জন্মসূত্রে বাংলাদেশি

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান (মাদরাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় কমপক্ষে জিপিএ- ৩.০০ থাকতে হবে এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিন্মে উল্লেখিত বিষয়ে ৩ মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্স থাকতে হবে।

চাকরির ধরন : স্থায়ী

প্রার্থীর ধরন : পুরুষ

কর্মস্থল : যে কোনো স্থান।

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে (এসএমএস) অথবা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনী মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং রেজিস্ট্রার ফি বাবদ ১০০ টাকাসহ মোট ৩০০ টাকা জমা দিতে হবে।

প্রার্থী নির্বাচন পদ্ধতি : কয়েকটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) এবং সাক্ষাৎকার।

আবেদনের শেষ সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত

*বাংলাদেশ সেনাবাহিনীর সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন