ঢাকা   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মহেশপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৬

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০২:২৪ পিএম

মহেশপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৬

ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। উপজেলা জামায়াত মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

সংঘর্ষটি ঘটেছে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৬টার দিকে উপজেলার যাদবপুর বাজারে, যখন জামায়াতের গণসংযোগ চলছিল।

লিখিত অভিযোগপত্রে যাদবপুর গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল, মন্টু মিয়ার ছেলর ছফর আলী, সবুজ মিয়া, সাইদুল ইসলাম, রেজাউলের ছেলে হাসান আলী, মোজাম্মেলের ছেলে সাইদ ও ইরশাদ মেম্বারের ছেলে হবিবার রহমানের নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গণসংযোগ শেষে মাগরিবের নামাজের পর জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মদ বলেন, যাদবপুর বাজারে গণসংযোগ শেষ করে মাগরিবের নামাজে যাচ্ছিলেন আমাদের নেতাকর্মীরা। এসময় বিএনপির কর্মীরা হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। মহেশপুর থানায় লিখিত অভিযোগ করেছি।

মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, আমি ঢাকায় আছি। যাদবপুর বাজারে আমাদের কয়েকজন কর্মীকে মারধর করেছে জামায়াতের কর্মীরা। আমি এর চেয়ে বেশি কিছু জানি না।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন