ঢাকা   বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কেউ সেইফ এক্সিটের কথা ভাবলেও আমার সেইফ এক্সিটের প্রয়োজন নেই : ধর্ম উপদেষ্টা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৪:১৭ পিএম

কেউ সেইফ এক্সিটের কথা ভাবলেও আমার সেইফ এক্সিটের প্রয়োজন নেই : ধর্ম উপদেষ্টা

কেউ কেউ সেইফ এক্সিটের কথা ভাবলেও নিজের এমন কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে সমাজসেবা অধিদপ্তরের দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় সুদমুক্ত ক্ষুদ্রঋণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সনদ ও এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমি দায়িত্ব শেষে চট্টগ্রামের ভাড়া বাসায় উঠব, আমার কোনো সেইফ এক্সিটের প্রয়োজন নেই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান। সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন