ঢাকা   বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্বাধীন বিচার বিভাগ ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব নয়: লেখক শিবির

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০১:১৬ এএম

স্বাধীন বিচার বিভাগ ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব নয়: লেখক শিবির

‘স্বাধীন বিচার বিভাগ ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের অগ্রগতি হতাশাজনক। সংস্কার কমিশনের কার্যক্রমকে আরও জনসম্পৃক্ত করতে হবে।’

বুধবার (২৯ অক্টোবর) বাঙলাদেশ লেখক শিবির সুপ্রিম কোর্ট বার শাখার উদ্যোগে ‘গণতান্ত্রিক আন্দোলনে পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এমন অভিমত ব্যক্ত করেন বক্তারা।

সুপ্রিম কোর্টের শামসুল হক চৌধুরী হলে সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট হাফিজুর রহমান খান। উপস্থিত ছিলেন– বাঙলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফি রহমান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম মোহাম্মাদ চৌধুরী আলাল, সুপ্রিম কোর্টের আইনজীবী নেতা কে এম জাবির, আব্দুল মোমেন চৌধুরী, শাহ আহমেদ বাদল, বাঙলাদেশ লেখক শিবির সুপ্রিম কোর্ট বার শাখার সদস্যসচিব অ্যাডভোকেট হোসাইন মোহাম্মাদ শফিকুর রহমান প্রমুখ। পরিচালনায় ছিলেন বাঙলাদেশ লেখক শিবির সুপ্রিম কোর্ট বার শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম উজ্জ্বল।

আলোচনায় লেখক শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফি রহমান বলেন, ‘শেখ মুজিবের আমলে রচিত ৭২-এর সংবিধানের মধ্যে এ দেশে একদলীয় শাসন ও ফ্যাসিবাদের বীজ রোপণ হয়েছে।’ তিনি বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামে আইনজীবীদের ভূমিকা স্মরণ করেন।

এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার অনেক সংস্কার কমিশন করলেও বিচার বিভাগ আলাদা করার কোনও কার্যকর উদ্যোগ নেয়নি। একটি স্বাধীন বিচার বিভাগ ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব নয়।’

আব্দুল মোমেন চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে পেশাজীবীরা সক্রিয় অংশগ্রহণ করলেও পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার পর তাদের মতামত সঠিকভাবে গুরুত্ব দেয়নি।’

/এমকে/

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন