ঢাকা   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা: ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১১:৪৫ এএম

ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা: ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনকালে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে তাকে ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক এই কমিশনারকে গত ১২ ফেব্রুয়ারি ঢাকা থেকে গ্রেফতার করা হয়। নগরীর চান্দগাঁও থানার একটি মামলায় গ্রেফতার হয়ে এতোদিন জেলহাজতে ছিলেন তিনি।

এছাড়াও তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ততা এবং জুলাই আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার বিরুদ্ধে ২৫টির অধিক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও নির্যাতনের প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন