ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে ৫৩ হাজার কোটি টাকা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম

২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে ৫৩ হাজার কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ৫৩ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বছরের শুরুতে এই লক্ষ্যমাত্রা ছিল চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা। আগামী সাত মাসে এনবিআরকে আদায় করতে হবে পাঁচ লাখ চুয়ান্ন হাজার কোটি টাকা।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা আদায় করেছে এনবিআর। লক্ষ্য ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি। ঘাটতি ১৭ হাজার ২১৯ কোটি বা ১২ দশমিক ৬০ শতাংশ।

যদিও আগের বছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১৫.৫৪ শতাংশ। অর্থাৎ এ বছর প্রবৃদ্ধি ইতিবাচক, তবুও লক্ষ্যমাত্রার সঙ্গে ব্যবধান বাড়তি চাপ সৃষ্টি করছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন