ঢাকা   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে সরকার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম

শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে সরকার

বর্তমান সরকার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, গত পাঁচ মাসে হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে সরকার।

আজ শুক্রবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ হুইপ। গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এই অধিবেশন নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৬টি বিল পাস, ১২৪টি নোটিশের ওপর আলোচনা এবং ১৬৭৮টি প্রশ্নের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

চিফ হুইপ বলেন, এবার অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ও সম্পত্তি হস্তান্তর আইন পাস হয়। যা গণমানুষ ও বৃদ্ধ বাবা-মা সুরক্ষার জন্য।

শু/বার্তা বাজার

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন