ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৪১৯ টন পেঁয়াজ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ এএম

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৪১৯ টন পেঁয়াজ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আরো ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। সোমবার (৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনে পর্যায়ক্রমে ভারতীয় ট্রাকে এসব পেঁয়াজ আমদানি করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ।

বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম বলেন, সকাল থেকেই ভারতীয় পেঁয়াজ এই বন্দর দিয়ে আসতে শুরু করে। সারাদিনে ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে এসেছে। বেশ কয়েকজন আমদানিকারক এ পেঁয়াজ আমদানি করেছেন।

সোনামসজিদ স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, আজকে সারাদিনে ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। আজকে নতুন করে এই বন্দর দিয়ে ১০ জন ব্যবসায়ীর বিপরীতে ২৭টি আইপি ইস্যু হয়েছে এবং ২৯৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে সরকার সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পর সোনামসজিদ বন্দর দিয়ে ৩০ জন ব্যবসায়ীর বিপরীতে ৩০টি আইপি ইস্যু হয়েছে এবং ৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও গতকাল দুইজন আমদানিকারক ৬০ মেট্রিক টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি করেছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৯ সেপ্টেম্বর সর্বশেষ ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছিল।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন