ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একদিনের আলটিমেটাম পেল বাংলাদেশ | Barta Bazar

Authorনিউজ রুম

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম

একদিনের আলটিমেটাম পেল বাংলাদেশ | Barta Bazar

২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হলে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছে সংস্থাটি।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি ভারতে দল না পাঠানোর বিষয়টি আইসিসিকে জানালে আজ এ নিয়ে আইসিসি বোর্ডসভায় ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের জায়গায় বিকল্প দল নেওয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে সিদ্ধান্ত কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত অবস্থান জানাতে বলা হয়েছে। এজন্য এক দিনের সময় নির্ধারণ করে দিয়েছে আইসিসি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন