ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশ্বকাপে যাওয়া না যাওয়া নিয়ে অবশেষে এই সিদ্ধান্ত পাকিস্তানের!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম

বিশ্বকাপে যাওয়া না যাওয়া নিয়ে অবশেষে এই সিদ্ধান্ত পাকিস্তানের!

বিশ্বকাপে যাওয়া না যাওয়া নিয়ে অবশেষে এই সিদ্ধান্ত পাকিস্তানের!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে পাকিস্তান কী অংশ নেবে? তা নিয়ে ধোঁয়াশা যেন কিছুতেই কাটছেই না। শুক্রবার অথবা সোমবার পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও ইতোমধ্যেই শুক্রবার পেরিয়ে গেছে। এবার সব অপেক্ষা আগামী সোমবারের জন্য। তার আগেই নতুন খবর দিল পাকিস্তান। তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি উন্মোচন স্থগিত করা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে আজই জার্সি উন্মোচন করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে জার্সি উন্মোচিত হয়নি। এরপর পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, জার্সি উন্মোচন অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এর আগে অবশ্য নীতি মেনে পাকিস্তান তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল। তখন অনেকেই ভেবেছিলেন, পাকিস্তান তাহলে বিশ্বকাপে যাচ্ছে। এবার জার্সি উন্মোচন স্থগিত করায় অনেকের ধারণা, পাকিস্তান হয়ত বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটছে।

এদিকে পাকিস্তানের শীর্ষস্থানীয় মিডিয়া আউটলেট এআরওয়াই এর খবরে দাবি করা হয়েছে, দেশটি বিশ্বকাপে যাচ্ছে না, তা এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। পাকিস্তান বিশ্বকাপে অংশ নিলে গেল শুক্রবারই তা অবহিত করতে বলে দাবি করছেন অনেকে। যেহেতু সোমবারের জন্য সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা হয়েছে, তাই পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটছে বলে ইঙ্গিত মিলেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন