ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যেকারণে গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করল নির্বাচন কমিশন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম

যেকারণে গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করল নির্বাচন কমিশন

যেকারণে গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করল নির্বাচন কমিশন

এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হবিগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরিকে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করেছে।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, মো. গিয়াস উদ্দিন গত ১৫ জানুয়ারি ফেসবুকে ‘THE SPEECH’ নামের একটি পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীক ভোট প্রার্থনা করেছেন। এই কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ১৮ এর পরিপন্থি এবং এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি ও পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়।

নোটিশে নির্বাচন-পূর্ব সময়ে এমন আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করলে নির্বাচন কমিশন জরিমানা আরোপ বা প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা নিতে পারে।

সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশন সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করার জন্য সকল প্রার্থীকে আইন-নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন