ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রতারকদের কবলে বাবর-শাহিনরা, হারাতে পারেন ১০০ কোটি রুপি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম

প্রতারকদের কবলে বাবর-শাহিনরা, হারাতে পারেন ১০০ কোটি রুপি

প্রতারকদের কবলে বাবর-শাহিনরা, হারাতে পারেন ১০০ কোটি রুপি

স্পোর্টস ডেস্ক : পঞ্জি স্কিমে জড়িয়ে পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদিসহ দেশটির কয়েকজন শীর্ষস্থানীয় ক্রিকেটার। সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, এতে তাদের ক্ষতির পরিমাণ কয়েক মিলিয়ন রুপি ছাড়িয়ে যেতে পারে।

পিটিআই’র বরাতে ইকোনোমিকস টাইমস জানিয়েছে, বিনিয়োগে এই প্রতারণার বিষয়টি ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নজরে এসেছে। পিসিবি আর্থিক প্রতারণার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখছে।

সূত্রটি জানিয়েছে, বর্তমান দলের প্রায় এক ডজন ক্রিকেটার এবং একজন সাবেক টেস্ট অধিনায়ক এক পাকিস্তানি ব্যবসায়ীর কাছে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছিলেন। এরমাঝে মোহাম্মদ রিজওয়ান ও সাদাব খানের মতো ক্রিকেটারও আছেন। ওই ব্যবসায়ী দেশ ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ।

ইকোনমিকস টাইমস জানিয়েছে, ওই ব্যবসায়ী কয়েকজন ক্রিকেটারের পরিচিত ছিলেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কয়েকটি ফ্র্যাঞ্চাইজি স্পনসর করার সঙ্গেও তার যোগাযোগ ছিল। শুরুতে তিনি কয়েক মাস নিয়মিত লাভের টাকা পরিশোধ করলেও পরে হঠাৎ করে অর্থ দেওয়া বন্ধ করে দেন। যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।

ক্ষতিগ্রস্ত ক্রিকেটাররা যোগাযোগ করলে ব্যবসায়ীটি দাবি করেন, তিনি বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। যার মধ্যে ওই বিনিয়োগ করা টাকাও রয়েছে। সেই কারণে অর্থ ফেরত দিতে পারছেন না। এরপর তিনি ফোন কল ও বার্তার জবাব দেওয়া বন্ধ করে দেন এবং দেশ ত্যাগ করেন বলে সূত্রটি জানিয়েছে।

সূত্রটি আরও জানায়, অনেক ক্রিকেটার শুধু নিজেদের সঞ্চয় নয়। বরং আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠদের অর্থও এই বিনিয়োগে দিয়েছিলেন। পুরো ব্যবস্থাটি মূলত একটি পনজি স্কিম ছিল, যা শেষ পর্যন্ত ধসে পড়ে। এর ফলে ক্রিকেটাররা বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সূত্রের দাবি, ক্রিকেটার ও তাদের ঘনিষ্ঠদের মোট বিনিয়োগের পরিমাণ এক বিলিয়ন রুপিরও বেশি হতে পারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন