ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশে এই প্রথম স্মার্টফোন কেনার জন্য ঋণ সুবিধা চালু

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম

বাংলাদেশে এই প্রথম স্মার্টফোন কেনার জন্য ঋণ সুবিধা চালু

বাংলাদেশে এই প্রথম স্মার্টফোন কেনার জন্য ঋণ সুবিধা চালু

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশে এই প্রথম স্মার্টফোন কেনার জন্য ঋণ সুবিধা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড। এই অনুমোদনের আওতায় প্রতিষ্ঠানটি এক বছরের পাইলট কর্মসূচির মাধ্যমে ১০ হাজার স্মার্টফোন কেনার ক্ষেত্রে ঋণ ও কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা দেবে।

রোববার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এই প্রথম এমন কোনো উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের সবুজ সংকেত পেল। এর ফলে ডিজিটাল আর্থিক সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের জন্য স্মার্টফোন ব্যবহারের সুযোগ বৃদ্ধির পাশাপাশি দেশের আর্থিক অন্তর্ভুক্তিতে জনসাধারণের অংশগ্রহণ আরও ত্বরান্বিত হবে।

২০২৪ সালে বাংলাদেশে কার্যক্রমের শুরুতে পামপে লিমিটেড, মোবাইল অপারেটর ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রাথমিকভাবে তাদের সেবা চালু করে। এই উদ্যোগের আওতায় স্মার্টফোন কেনার জন্য গ্রাহকদের কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে পামপে লিমিটেড এখন এই ঋণসেবা ও কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা আরও বিস্তৃত করার সুযোগ পেয়েছে। যা দেশে আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত এবং একটি স্থিতিশীল, ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, স্মার্টফোন হলো অপর্যাপ্ত সুবিধাপ্রাপ্ত সম্প্রদায়ের মধ্যে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই উদ্যোগের ফলে স্বল্প আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ব্যবহারের সুযোগ পাবে। এর ফলে তারা পেমেন্ট, ব্যাংকিং, শিক্ষা এবং যোগাযোগের মাধ্যমে ডিজিটাল অর্থনীতিতে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবে। এই উদ্যোগটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দায়িত্বশীলভাবে সেবাপ্রদান পদ্ধতির প্রতি বাংলাদেশ ব্যাংকের আস্থার প্রকাশ।

এই মাইলফলক অর্জন প্রসঙ্গে পামপে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুন জেং (ইথান) বলেন, বাংলাদেশ ব্যাংকের এই অনুমোদন পামপে এবং দেশের আর্থিক খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি আমাদের উদ্ভাবনী প্রযুক্তি এবং ডিজিটাল সেবা দায়িত্বশীলভাবে সম্প্রসারণের প্রতিশ্রুতি প্রমাণ করে। স্মার্টফোন এখন আর্থিক অন্তর্ভুক্তির একটি অপরিহার্য অবকাঠামো এবং এই পাইলট প্রকল্প আরও বেশি এদেশের মানুষকে নিরাপদ ও কার্যকরভাবে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দেবে।

উল্লেখ্য, পামপে একটি বহুজাতিক ফিনটেক প্রতিষ্ঠান, যা আফ্রিকা ও দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন উদীয়মান বাজারে কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি নাইজেরিয়ার বৃহত্তম ডিজিটাল ব্যাংক হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি ডিজিটাল পেমেন্ট, ঋণসেবা ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা প্রদান করে থাকে। সিএনবিসি ও স্ট্যাটিস্তার ২০২৫ সালের ‘বিশ্বের শীর্ষ ৩০০ ফিনটেক কোম্পানি’ তালিকায় স্থান পাওয়া পামপে, বাংলাদেশে তাদের পাইলট প্রকল্পের মাধ্যমে একটি বিশ্বস্ত ও উদ্ভাবননির্ভর ব্র্যান্ড গড়ে তোলার লক্ষ্য তুলে ধরছে, যা দায়িত্বশীল ও সম্প্রসারণযোগ্য প্রযুক্তির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করে ডিজিটাল অর্থনীতিতে প্রতিষ্ঠানটিকে নেতৃত্বের অবস্থানে প্রতিষ্ঠিত করবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন