ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটকে ‘নাটক’ বলে হরভজনের হুঁশিয়ারি

Authorনিউজ রুম

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ এএম

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটকে ‘নাটক’ বলে হরভজনের হুঁশিয়ারি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ভারতের সাবেক স্পিন কিংবদন্তি হরভজন সিং। বাংলাদেশের প্রতি ‘সংহতি’ দেখিয়ে এই ম্যাচ না খেলার ঘোষণাকে তিনি সরাসরি ‘নাটক’ বলে আখ্যা দিয়েছেন।

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় হরভজন বলেন, ‘পাকিস্তান যদি সত্যিই এই সিদ্ধান্তে অটল থাকে, তবে তাদের নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার সাহস দেখাতে হবে।’ তার ভাষায়, ‘এটা মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা।

বলা হচ্ছে বাংলাদেশকে সমর্থন করতে এই সিদ্ধান্ত, কিন্তু এতে আসলে কী লাভ? নিজেদের দেশের সেই মানুষগুলোর কথা কি একবারও ভেবেছেন, যারা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চান?’ পাকিস্তান সরকার রবিবার জানায়, দেশটির জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ছাড়পত্র পেয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামতে পারবে না তারা।

হরভজন আরো বলেন, ‘এই ম্যাচটি তো নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কথা ছিল। এখানে কোনো বিরোধই ছিল না। সাম্প্রতিক সময়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আপনারা এশিয়া কাপে খেলেছেন। তখন ট্রফি নিয়ে অনেক নাটক হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ হয়েছে, কারণ রাজস্ব ছাড়তে চাননি। তখন দেশপ্রেম কোথায় ছিল?’

আইসিসির ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন হরভজন। তার আশঙ্কা, এই সিদ্ধান্তের কারণে পাকিস্তানকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে। তিনি বলেন, ‘আইসিসি যদি ন্যায়বিচার করে, তবে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা, জরিমানা আসতে পারে। এমনকি ভবিষ্যতে তারা আর কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ নাও পেতে পারে।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন