ঢাকা   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির তিন নেতার জন্য বড় সুখবর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

বিএনপির তিন নেতার জন্য বড় সুখবর

বিএনপির তিন নেতার জন্য বড় সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন নির্বাচন ঘিরে তিনটি আসনে সুসংবাদ পেয়েছেন বিএনপির তিন প্রার্থী। চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর ও শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

তবে তাদের বিরুদ্ধে করা আপিলের অনুমতি চেয়ে করা আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ। ফলে আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনের ফল প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন আপিলকারী আইনজীবীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। এর আগে চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপি এবং শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন এই তিন আসনের জামায়াতের প্রার্থীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!