ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশ নাই তাই ইডেনের গ্যালারি ফাঁকা, হাহাকার!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম

বাংলাদেশ নাই তাই ইডেনের গ্যালারি ফাঁকা, হাহাকার!

বাংলাদেশ নাই তাই ইডেনের গ্যালারি ফাঁকা, হাহাকার!

স্পোর্টস ডেস্ক : বহু নাটকীয়তার পর অবশেষে আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই মেগা মঞ্চে সেই চেনা ইডেন যেন পুরোপুরি অচেনা। 

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সরে দাঁড়ানোয় কলকাতায় এই টুর্নামেন্টের জৌলুস কমেছে অনেকটাই। আজ শনিবার ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের ম্যাচের ফাঁকা গ্যালারিই তার বড় প্রমাণ।

বিশ্বকাপের ম্যাচ, অথচ স্টেডিয়ামের সিংহভাগ আসনই ফাঁকা। টিকিট বিক্রিতে আগেই ধস নেমেছিল, ম্যাচ শুরুর পর দেখা গেল গ্যালারি খাঁ খাঁ করছে। স্থানীয় দর্শকদের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ নেই এই ম্যাচ নিয়ে। বাংলাদেশ থাকলে যেখানে জনসমুদ্রের গর্জন শোনা যেত, সেখানে আজ ইডেনে কেবলই হাহাকার।

এমন পরিবেশেই সম্পন্ন হয়েছে টস। টস ভাগ্য অবশ্য স্কটল্যান্ডের পক্ষে। কলকাতার ঐতিহাসিক এই ভেন্যুতে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গা নেওয়া স্কটল্যান্ড নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে আজ। ম্যাচ শুরুর আগে স্কটিশ স্পিনার মার্ক ওয়াট বাংলাদেশের প্রতি সহানুভূতি জানালেও নিজেদের যোগ্যতাই তুলে ধরলেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি খুবই সমব্যথী। তবে আমরা বিশ্বাস করি, আমাদের এখানে আগে থেকেই থাকা উচিত ছিল। আমরা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখি।’

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। ‘সি’ গ্রুপে স্কটল্যান্ড লড়বে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিপক্ষে। বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ জয় দিয়ে মিশন শুরু করেছে পাকিস্তান। যারা বাংলাদেশের পাশে থেকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। দিনের তৃতীয় ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে স্বাগতিক ভারতও।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন