ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একাই বল টেনে চলতি বছর চোখ ধাঁধিয়ে প্রথম গোল করলেন মেসি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম

একাই বল টেনে চলতি বছর চোখ ধাঁধিয়ে প্রথম গোল করলেন মেসি

একাই বল টেনে চলতি বছর চোখ ধাঁধিয়ে প্রথম গোল করলেন মেসি

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের অর্ধে বল পেলেন লিওনেল মেসি। তারপর একাই বল টেনে নিলেন। বক্সে ঢোকার মুহূর্তে সামনে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ দিক দিয়ে ঢুকলেন। প্রতিপক্ষের আরেক ডিফেন্ডার চ্যালেঞ্জ করতে গিয়েও পারেননি। বাঁ পায়ের জাদুকরী শটে জাল কাঁপান আর্জেন্টাইন তারকা। ভুক্তভোগী ক্লাব তার বেশ পরিচিত নাম: বার্সেলোনা, কিন্তু স্পেনের নয়, ইকুয়েডরের ক্লাব।

চলতি বছর চোখ ধাঁধিয়ে প্রথম গোল করলেন মেসি। গুয়াকুইলে ইন্টার মায়ামির আরেকটি গোল বানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু জয়ের দেখা পায়নি আমেরিকান ক্লাব। নতুন মৌসুমের আগে প্রস্তুতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছে মায়ামি।

৩১তম মিনিটে মেসির চমৎকার গোলের পর প্রথমার্ধে সমতা ফেরায় বার্সেলোনা। ৪১ মিনিটে জোয়াও রোজাস স্কোর ১-১ করেন। বিরতিতে যাওয়ার আগেই স্টপেজ টাইমে মায়ামিকে লিড এনে দিতে অবদান রাখেন মেসি। ৩৮ বছর বয়সী ফরোয়ার্ডের ক্রস ফিল্ড পাসে বার্তেরেম বক্সের প্রান্তে বল পান এবং মেক্সিকান ফরোয়ার্ড বার্সেলোনার গোলকিপারকে পরাস্ত করেন।

এক ঘণ্টার মাথায় মেসিকে উঠিয়ে লুইস সুয়ারেজকে নামান মায়ামি কোচ। জয়ের পথে ছিল তারা। কিন্তু এস্তাদিও বাঙ্কো পিচিনচায় নাটকের বাকি ছিল। ৮৭তম মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন মায়ামির বদলি খেলোয়াড় ডেভিড আয়ালা। কিছুক্ষণ পরই গোলপোস্টের বেশ কাছ থেকে জাল কাঁপান থমাস মার্তিনেজ।

দক্ষিণ আমেরিকায় তিন ম্যাচ খেলে কেবল একটি জয় পেয়েছে মায়ামি। পেরুর আলিয়াঞ্জা লিমার কাছে হারের পর কলম্বিয়ার অ্যাতলেতিকো নাসিওনালের বিপক্ষে জেতে তারা। জাভিয়ের মাসচেরানোর দল নতুন মৌসুমের আগে শুক্রবার পুয়ের্তো রিকোতে ইন্দেপেনদিয়েন্তে দেল ভাল্লের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। ২১ ফেব্রুয়ারি এলএএফসির মাঠে মায়ামির এমএলএস-এর নতুন মৌসুম শুরু হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন