ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘এটা ছিল পাকিস্তানের সাজানো নাটক’ ভারত ম্যাচ ইস্যুতে রাজকুমার শর্মার

Authorনিউজ রুম

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

‘এটা ছিল পাকিস্তানের সাজানো নাটক’ ভারত ম্যাচ ইস্যুতে রাজকুমার শর্মার

অবশেষে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।সোমবার দেশটির সরকারই ভারতের বিপক্ষে বয়কট করা ম্যাচ খেলার নির্দেশ দিয়েছেন।

এর ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সব জটিলতা দূর হয়েছে। টানা কয়েক দিনের অচলাবস্থার পর স্বস্তি ফিরে পেয়েছে খোদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও। আলোচিত এই ইস্যুতে এবার পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা। বিরাট কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মার মতে, এটা ছিল পাকিস্তানের ‘নাটক’। এএনআই-কে রাজকুমার বলেছেন, পাকিস্তানের অবস্থান ছিল কেবল একটি নাটক। ভারতের বিপক্ষে না খেলার ক্ষতি উপলব্ধি করেছে তারা। তার মতে, এই ধরনের আচরণ পাকিস্তানের জন্য সাধারণ একটা ব্যাপার।

রাজকুমার বলেন, ‘এটা ছিল পাকিস্তানের সাজানো নাটক, যেটা তারা সবসময় করে। বাংলাদেশকে তারা সমর্থন দিলো, তারপর তাদেরকে একপাশে সরিয়ে রাখল। এখন তারা বুঝতে পারল ভারতের বিপক্ষে না খেললে কতটা ক্ষতি হতে পারে। এই ধরনের ব্যাপার তো পাকিস্তানের কাছে প্রত্যাশিত।’ সোমবার পাকিস্তান সরকার তাদের দলকে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচে মাঠে নামার অনুমতি দিয়েছে। আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে লাহোরে বৈঠকের ফলাফল সম্পর্কে পিসিবি প্রধান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগ জানিয়ে তাদের বিশ্বকাপ ম্যাচ ভারতের বাইরে নেওয়ার অনুরোধ আইসিসি করেছিল। কিন্তু তা নাকচ করে দিয়ে তাদেরকে টুর্নামেন্টকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় বিশ্ব ক্রিকেট সংস্থা। তাদের এমন সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।

এই চ্যালেঞ্জিং সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে আলোচনা চালিয়ে যান। আইসিসি ও অন্য দেশের সঙ্গে আলাপের পর পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে তাদের ক্রিকেট দলকে মাঠে নামার অনুমতি দিয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন