ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিসিবি দিল ২ কোটি টাকা

Authorনিউজ রুম

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিসিবি দিল ২ কোটি টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠের আধুনিকায়ন ও উন্নয়নের জন্য দুই কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের হাতে এই অনুদানের চেক তুলে দেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই চেক হস্তান্তরের সময় জাতীয় ক্রীড়া পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কাইয়ুমসহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মূলত বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং বিসিবির ঘরোয়া ক্রিকেটের ভেন্যু সংকট দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শিগগিরই ডাকসু ও বিসিবির মধ্যে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ওই চুক্তি অনুযায়ী, প্রতি ক্রিকেট মৌসুমে অন্তত ১০০ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মাঠটি ব্যবহারের সুযোগ পাবে বিসিবি। সেখানে বিসিবির বয়সভিত্তিক দল এবং ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন স্তরের নিয়মিত ম্যাচ ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন