ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির সর্বশক্তি দিয়ে আমাকে হারাতে চেয়েছিল: রুমিন ফারহানা

Authorনিউজ রুম

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম

বিএনপির সর্বশক্তি দিয়ে আমাকে হারাতে চেয়েছিল: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করে বলেছেন, ‘কেবল প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয় বরং বিএনপি সর্বশক্তি দিয়ে আমাকে হারাতে আমার বিরুদ্ধে নেমেছিল।’

কিন্তু ব্যালটের মাধ্যমে সমস্ত অন্যায়, অবিচার ও অকৃতজ্ঞতার জবাব দেওয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে রুমিন ফারহানা এসব কথা বলেন।

এই জয়কে কেবল নিজের নয় বরং নেতাকর্মী ও ভোটারদের জয় বলে মনে করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এমনকি বিএনপির যে সকল পদধারী নেতারা কুৎসিত মন্তব্য করেছেন আমি তাদের কাছেও কৃতজ্ঞ। তারা যদি এমন আচরণ না করত তাহলে আমি এত ভোটের ব্যবধানে জয় পেতাম না। মানুষ ব্যালটের মাধ্যমে তাদের সমস্ত অন্যায়, অবিচার ও অকৃতজ্ঞতার সবকিছুর জবাব দিয়ে দিয়েছে।’

এসময় তিনি সরাইলের দাঙ্গা হাঙ্গামার সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘এই নির্বাচনে কেবল এই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয় বরং বিএনপি সর্বশক্তি দিয়ে আমাকে হারাতে আমার বিরুদ্ধে নেমেছিল। কারণ তারা ভেবেছিল আমি রুমিন ফারহানা হয়েছি কেবল বিএনপি করতাম বলে।’

‘এই নির্বাচনে যারা আমার নেতাকর্মী, সমর্থক ও ভোটার ছিল তাদের প্রত্যেকের কাছেই আমি ঋণী। আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাব।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!