গণদাবি বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কর্মসূচির হিসেবে মিরসরাইয়ে পথসভা শুরু হয়েছে।
আজ শনিবার আয়োজিত এ পথসভায় উদ্বোধনী বক্তব্যে ১১ দলীয় জোটের শরীক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বিএনপির বিরুদ্ধে হত্যা, বাড়ি-জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন।
তিনি বলেন, বাংলাদেশে আমাদের দাবি পরিষ্কার। গণভোটের লাইন নিতে হবে। দিতে হবে। না দিতে পারলে ক্ষমতা ছাড়তে হবে।
পথসভায় বক্তব্যে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, সারা বাংলাদেশে বিএনপি জালিমের মতো হয়েছে। তারা মানুষ হত্যা করেছে, বাড়ি দখল করছে, জমি দখল করছে। মানুষকে জিম্মি করে কিস্তিতে চাঁদা তোলা শুরু করেছে। ২০২৪ সালে দেশের মানুষ বুঝে গেছে মানুষের ভোটে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকবে না। এ দেশের মানুষের ভয় ভেঙে গেছে। এখন সরকার বলছে, সরকারের পতন হবে কি না। অথচ তারাই এখন পতনের আন্দোলন শুরু করেছে।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনাদের এত ভয় কেন? আপনাদের পতনের আন্দোলন কেন হবে? আপনারা নিজেরাই জানেন, আপনারা কী অপরাধ করেছেন। দেশের মানুষ গণভোট ও মার্কার ভোটের মাধ্যমে তাদের মতামত দিয়েছে। রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন তিনি। তিনি বিভিন্ন সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, ‘আমরা সব হত্যাকাণ্ডের বিচার চাই।






