ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আওয়ামী লীগ ও ছাত্রলীগের চরিত্র কপি করবেন না, বিএনপির উদ্দেশে ফরহাদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম

আওয়ামী লীগ ও ছাত্রলীগের চরিত্র কপি করবেন না, বিএনপির উদ্দেশে ফরহাদ

বাগেরহাট, ময়মনসিংহ, মুন্সীগঞ্জসহ সারা দেশের বিভিন্ন জায়গায় জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর, তাদের ঘরবাড়ির ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ও ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি এস এম ফরহাদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

এ সময় ফরহাদ বলেন, ‘তারেক রহমানসহ তার দলীয় নেতৃবৃন্দ যারা বিজয়ী হয়েছেন, যারা সরকার গঠন করতে যাচ্ছেন তারা অন্তত এবার আওয়ামী আচরণকে কপি করবেন না বলে আমরা আশাবাদী। আপনারা ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগের আচরণকে কপি করে আবারও ফ্যাসিবাদী হতে চাইবেন না। আমাদের আবারও আবু সাঈদ হয়ে রাস্তায় নামতে বাধ্য করবেন না।’

ডাকসুর জিএসি বলেন, ‘আমরা আশা করেছিলাম, ইলেকশনের পরে অন্তত আমরা একটি নতুন বাংলাদেশ পাবো। তবে আমরা লক্ষ করেছি, এই নির্বাচনে বিএনপি যতগুলো আসন পেয়েছে ২০০৮ সালে আওয়ামী লীগ এর চেয়ে অনেক বেশি আসন পেয়েও এত দ্রুত তারা এতো ভয়ংকর, ফ্যাসিবাদী আচরণ করার সাহস পায়নি। ২৪-পরবর্তী এ নির্বাচনের আজকে এক দিন পার না হতেই বিএনপি যেভাবে তাদের নেতাকর্মীদের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে এবং সেটিকে ইনজয় করছে, সুপ্রিম লিডারের জায়গা থেকে এটিকে অ্যাড্রেস করা হচ্ছে না, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সেগুলো প্রতিরোধের চেষ্টা করছে না এটি একটি ভয়ংকর বার্তা দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের শিক্ষার্থীর কোনো পরিবার, আমাদের শিক্ষার্থীরা আহত হলে, দেশের জনগণ আহত হলে আমাদের জায়গা থেকে আমরা আবারও মাঠে নামতে বাধ্য হবো। আমরা এখনো আশাবাদী, যারা বিজয়ী হয়েছেন তারা আওয়ামী আচরণকে ফিরিয়ে আনবে না। তারা আওয়ামী লীগ হতে চাইবেন না। আমরা আশা করতে চাই, আবার কোনো ফ্যাসিবাদ হতে চাইবেন না।

বিরোধী দলের ওপর মামলা হামলা, আক্রমণের যে রীতি ছিল ২৪-এর সময় যা বন্ধ হয়ে গেছে সেটি আবার ফেরাবেন না।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন