ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রী হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে বিষয়টি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাহিদ হোসেন দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর) আসনে শীষ প্রতীক নিয়ে ১৫ হাজার ১৬৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
১৯৯টি কেন্দ্রে তিনি পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৮৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ১ লাখ ৮৮ হাজার ৭১৯ ভোট। এবার তিনি মন্ত্রিপরিষদে জায়গা করে নিতে চলেছেন। এবারই প্রথম তিনি মন্ত্রী হচ্ছেন।
২০১০ সালে ডা. জাহিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র মাননীয় চেয়ারপার্সন এর উপদেষ্টা পরিষদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের ১৬ আগস্ট তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য করা হয় তাকে।
বার্তা বাজার/এস এইচ






