ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মিলন-টিলন দেখার সময় নাই, ছাত্রসমাজ কাউকে পরোয়া করে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:২২ এএম

মিলন-টিলন দেখার সময় নাই, ছাত্রসমাজ কাউকে পরোয়া করে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বক্তব্যের সমালোচনা করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সি-এ অফিস বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির আয়োজিত জুলাই পথসভায় তিনি এ আহ্বান জানান। সভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই যে মিলন সাহেব, আপনি যদি আপনার সন্তানকেও ফার্মের মুরগি বলে থাকেন এই বক্তব্যের জন্য আপনাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। এখনও সময় আছে ছাত্রসমাজের কাছে আসুন। এই ছাত্রসমাজ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। মিলন-টিলন আমাদের দেখার সময় নাই।’

তিনি বলেন, ‘হাঁটু পরিমাণ পানি, কোথাও গলা পরিমাণ পানি। তারা বলছে আজকের পরীক্ষাটা স্থগিত রাখার জন্য। আর শিক্ষামন্ত্রী এসে বলল, ব্রয়লারের মুরগি; মানে ফার্মের মুরগি শিক্ষার্থীরা। শেখ হাসিনা যখন বলেছিল ওরা রাজাকার তখন ছাত্রসমাজ রাজপথে নেমে এসেছিল। তাদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছিল।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনারা জানেন চট্টগ্রামে বন্যা হচ্ছে। ৫১ জন মারা গিয়েছে। এক লক্ষ ২০ হাজার গবাদিপশু পানির নিচে হারিয়ে গেছে। আমরা প্রধানমন্ত্রীকে ওই জায়গায় দেখলাম না। কোনও মন্ত্রীকে দেখি নাই সেখানে। তারা এসি রুমে বসে আনন্দ করছে। বাংলাদেশের মানুষকে হেয় করছে। তারা মনে করেছে আমরা ২০০ সিট পেয়েছি; এই তো আমাদের ক্ষমতার মসনদ। যেই জনতা ক্ষমতার মসনদে বসাতে পারে আবার সেই জনতা ক্ষমতা থেকে টেনে রাস্তায় নামাতে পারে। এটাই হলো বাংলাদেশের জনগণ।’

তিনি আরও বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হলে সে বিষয়ে কোনও ধরনের আপস করা হবে না।’

সভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও। তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে বিএনপির প্রভাব বেড়েছে এবং এর মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বয়ান প্রতিষ্ঠার চেষ্টা চলছে। সংস্কার বা গণভোট ছাড়া কোনও সরকার পূর্ণ বৈধতা পেতে পারে না।’

সারজিস আলম বলেন, ‘তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই—আপনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি আপনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হননি। আপনি আপনার যোগ্যতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হননি। ১৭ বছর পর আপনি যখন দেশে আসেন দেশের মানুষ যখন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় দিয়েছে, যখন তাদের সামনে মেজর জিয়াউর রহমানের মুখখানি ভেসে উঠেছে। তাদের মুখের দিকে চেয়ে জনগণ ধানের শীষে ভোট দিয়েছে। আপনি যদি এই আমানত রক্ষা করতে পারেন, তাহলে জনগণ আগামীতে ভোট দেবে। যদি আমানত রক্ষা করতে না পারেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন আগামীতে ধানের শীষ তথা বিএনপিকে জনগণ ভোট দেবে না।’

বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইজাজ আল ওয়াসী জ্বীমের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, জেলা এনসিপির আহ্বায়ক এমএসএ মাহমুদ, সদস্যসচিব সুলতান মাহমুদ, এনসিপির দুপচাঁচিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন