ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছেন, সম্মানিত করেছেন’ বলে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন কাদের সিদ্দিকী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম

‘আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছেন, সম্মানিত করেছেন’ বলে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাদের সিদ্দিকী একপত্রে তারেক রহমানকে অভিনন্দন জানান।

কাদের সিদ্দিকী পত্রে জানান, বহু চড়াই-উতরাই, ত্যাগ-তিতিক্ষা ও নির্যাতন-নিপীড়ন অতিক্রম করে শেষ পর্যন্ত বিজয় অর্জন করায় এবং যে দেশ আমরা রক্ত দিয়ে পাকিস্তানি হানাদারদের হাত থেকে মুক্ত করেছিলাম, সেই দেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমি, আমার দল ও পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি।

সম্মান দেয়া এবং নেয়া, ক্ষমতা দেয়া এবং নেয়া একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি এসবই করুণাময় দয়ালু স্রষ্টা আল্লাহ রাব্বুল আল-আমিনের হাতে। তিনি তোমাকে ক্ষমতা দিয়েছেন, সম্মানিত করেছেন। আল্লাহর মেহেরবানীতে জনগণের প্রত্যাশা তোমার দ্বারা পূরণ হবে, এমনটা সমগ্র জাতির প্রত্যাশা। জাতির প্রত্যাশা পূর‌ণে দয়াময় আল্লাহ তোমাকে সফলকাম করুন। সমগ্র দেশবাসীর সাথে সেই প্রত্যাশাই করি। আল্লাহ তোমার মঙ্গল করুন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন