ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই অভ্যুত্থানকে অবজ্ঞা করেছে’: ইসলামী আন্দোলন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ এএম

‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই অভ্যুত্থানকে অবজ্ঞা করেছে’: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, “পুরোনো আইনি বিতর্ক তুলে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া স্পষ্টত জুলাই গণ-অভ্যুত্থানকে অবজ্ঞা করা। জুলাই সনদে প্রাপ্ত জনরায়কে উপেক্ষা করা। হাজারো মানুষের উৎসর্গিত জীবনের পাটাতনে দাঁড়িয়ে এই আচরণ বিএনপির কাছে প্রত্যাশিত ছিল না। গণতান্ত্রিক উত্তরণের প্রথম দিনেই বিএনপি জনরায়কে উপেক্ষা করার খারাপ দৃষ্টান্ত তৈরি করলো।” বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “জুলাই সনদের ধারা-৮-এ পরিষ্কারভাবে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা বলা হয়েছে এবং ধারা-৯-এ একই অনুষ্ঠানে একই ব্যক্তির কাছে শপথ নেওয়ার কথা বলা আছে। এসব বিষয়ে আইনি নানা বিতর্ক থাকলেও বিএনপিসহ সবাই সেই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এই সনদের ওপরেই গণভোট হয়েছে এবং তাতে জনগণ সায় দিয়েছেন।”

একই সঙ্গে তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে জনরায়কে উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতাকে যদি বিএনপি এভাবে ব্যবহার করে তাহলে দেশ আগের তিমিরেই ফিরে যাবে বলে আশঙ্কা হচ্ছে। তাই অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন শুরু করুন।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন