ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তারেক রহমানকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের ফুলেল শুভেচ্ছা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ এএম

তারেক রহমানকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের ফুলেল শুভেচ্ছা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

গত সোমবার গুলশান কার্যালয়ে তারেক রহমানের সাথে কুশল বিনিময় ও হাতে ফুলের তোড়া তুলে দেন ছাত্রদল নেতৃবৃন্দ।

ছাত্রদল নেতৃবৃন্দ জানান, জাতীয়তাবাদী ছাত্রসমাজের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে জাতীয়তাবাদী ছাত্রদল পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। দেশের গণতন্ত্র পুনর্গঠন, জাতীয়তাবাদী আদর্শের সুদৃঢ় প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে তাঁর নেতৃত্ব জাতিকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নেবে-এই প্রত্যাশা ব্যক্ত করছি। মহান আল্লাহ্‌ তাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব দান করুন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন