ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাঁদাবাজি ইস্যুতে সড়কমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তাহেরী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম

চাঁদাবাজি ইস্যুতে সড়কমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তাহেরী

পরিবহন খাতে চাঁদাবাজি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি।

ফেসবুক পোস্টে তাহেরী লেখেন, ‘চাঁদা এক ধরনের জুলুম- হোক সমঝোতার ভিত্তিতে কিংবা জোর-জবরদস্তির ভিত্তিতে। আপনার বক্তব্যে চাঁদাবাজি উৎসাহ পেতে পারে। আশা করছি, সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী বক্তব্যটি প্রত্যাহার করবেন। জয় হোক মানবতার।’

এর আগে, একই দিন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী রবিউল আলম পরিবহন খাতে অর্থ আদায় প্রসঙ্গে বক্তব্য দেন। তার ভাষ্য অনুযায়ী, মালিক ও শ্রমিক সংগঠনের নামে যে অর্থ তোলা হয়, সেটিকে তিনি ‘চাঁদাবাজি’ মনে করেন না। এসব অর্থ মালিক-শ্রমিকদের সমঝোতার ভিত্তিতে এবং একটি অলিখিত বিধি মেনে তাদের কল্যাণে নেওয়া হয়।

বক্তব্যে মন্ত্রী বলেন, চাঁদাবাজি হলো এমন কিছু, যেখানে কেউ টাকা দিতে চায় না কিন্তু তাকে বাধ্য করা হয়। সমঝোতার ভিত্তিতে টাকা আদায় হলে সেটিকে চাঁদাবাজি বলা যাবে না বলেও তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল বলেন, ‘মন্ত্রীর কথা নিরপেক্ষভাবে ভাবতে হবে। শ্রমিক সংগঠনগুলোর অনুদান কখনো চাঁদাবাজি হবে না। তবে পরিবেশ-পরিস্থিতির আলোকে আরেকটু ঠান্ডা মাথায় বক্তব্য দিলে মন্ত্রীরই ভালো হতো।’

এদিকে তাহেরীর ওই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন