ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা নিবেদন যেন লোক দেখানো না হয়: ছাত্রদল সভাপতি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ এএম

শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা নিবেদন যেন লোক দেখানো না হয়: ছাত্রদল সভাপতি

ভাষাশহীদদের প্রতি জামায়াতের শ্রদ্ধা নিবেদনকে সাধুবাদ জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, এটি যেন লোক দেখানো না হয়। এ ধরনের পজিটিভ রাজনীতি তারা বজায় রাখবেন বলে প্রত্যাশা করি।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ছাত্রদলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‌‘১৯৭১ সালে জামায়াতে ইসলামীর যে ভূমিকা, সেটি অবশ্যই জাতিগতভাবে আমরা ধিক্কার জানায়, নিন্দা জানায় এবং জাতির সংকটে তারা বিরোধী অবস্থানে ছিলেন। কিন্তু তারা সেখান থেকে সংশোধন হচ্ছেন। সংশোধিত হয়ে আজ তারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামী শ্রদ্ধা নিবেদন করেছে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত সময়ে সত্যিকার অর্থে পালিত বিরোধী দল বলে অবহিত করা হতো। কিন্তু আজ দেখেন যারা বিরোধী দলে তারাও সম্মানিত বোধ করছেন। একই সঙ্গে আমরা দাঁড়িয়ে আজকে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। এই ধরনের গণতান্ত্রিক পরিবেশ যেন সবসময় বজায় থাকে। ক্যাম্পাসেও যেন এই ধরনের সৌহার্দ্যপূর্ণ রাজনীতি অব্যাহত থাকে।’

এর আগে, ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন