ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজধানীর বাজারে যা দেখে দারুণ খুশি মার্কিন রাষ্ট্রদূত

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পিএম

রাজধানীর বাজারে যা দেখে দারুণ খুশি মার্কিন রাষ্ট্রদূত

রাজধানীর বাজারে যা দেখে দারুণ খুশি মার্কিন রাষ্ট্রদূত

এমটিনিউজ২৪ ডেস্ক : রমজান উপলক্ষে ঢাকার বাজারে আমেরিকান পণ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। 

রোববার (২২ ফেব্রুয়া‌রি) বিকেলে ইউএস এম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন দৃশ্য দেখা যায়। সেখানে মার্কিন দূতের আমেরিকান পণ্য নিয়ে তোলা কয়েক‌টি ছবিও জুড়ে দেওয়া হয়।

পোস্টে মার্কিন রাষ্ট্রদূত লিখেছেন, বাজারে আজ আমেরিকান খেজুর, বাদাম, শুকনো ফল, ট্যাং এবং ফলের জুস দেখতে পেয়ে ভালো লাগছে। 

তিনি আরও লিখেন, রমজানের ইফতার আয়োজনে সময়মতো এসব পণ্য পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের ভোক্তা ও আমেরিকার কৃষক উভয়ের জন্যই উপকারী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!