ঢাকা   মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তৃণমূল পর্যায়ে এক লাখ চিকিৎসক নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

তৃণমূল পর্যায়ে এক লাখ চিকিৎসক নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আমাদের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যখাতকে অত্যন্ত গুরুত্ব এবং অগ্রাধিকার দেয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে এক লাখ চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতের বাজেট বৃদ্ধিসহ একেবারে তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা দেয়ার জন্য আমরা এক লাখ চিকিৎসক নিয়োগ করবো। সেইসঙ্গে তৃণমূলে এই সেবাকে আরও উন্নত করার জন্য তাদের প্রশিক্ষণ দেয়া হবে।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে যে লোকবল আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। চিকিৎসকদের মধ্যে যাদের যেখানে নিয়োগ দেয়া হয়েছে তাদের সেই কর্মস্থলে পাওয়া যায় তা নিশ্চিত করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন: জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুল আমীনসহ জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!